1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সর ল্যাব সহকারী শ্যামলকে চক্ষু তুলে ফেলার হুমকি।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী শ্যামলকে বখাটে কর্তৃক লাঞ্ছিত ও দেখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়েরের চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া গাববুনিয়া গ্রামের আলকাজ মল্লিকের ছেলে রবি মল্লিক স্বাস্থ্য কেন্দ্রে যান চিকিৎসা নিতে। সেখানে তাকে চিকিৎসক তাকে টেষ্ট লিখে দেন। রবি মল্লিক হাসপাতালের ল্যাবে গিয়ে রক্ত দেন টেষ্টের জন্য। ল্যাব সহকারী শ্যামল সরকার নমুনা সংগ্রহ করেন। নমুনার রিপোর্ট দিতে দেরী হলে বখাটে রবি ল্যাব সহকারীকে মারতে উদ্যত হয়। এরপর তার চোখ উপড়ে ফেলার হুমকি দেয়। এতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়ে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবি মল্লিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পালের কাছে জানতে চাইলে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটানার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত ব্যাবস্থা নেয়া হবে।অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park