1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলি চাপায় চালক নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নিয়াজ মোল্লা (২৮) নামে অপর এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০জানুয়ারি) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আগের দিন রবিবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী বাজারে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রথমে তাকে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়। নিহত নিয়াজ মোল্লা ওই ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা মোঃ মনির মোল্লা।

স্থানীয়রা জানান, খুড়িয়াখালী বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রহিম খানের গোলা থেকে তার চালক ট্রলিতে তিন টন রড বোঝাই করে বের হন। বাজারের চৌরাস্তার মোড়ের উঁচু স্থানে অতিরিক্ত রড বোঝাই ট্রলিটি আটকে যায়। এসময় নিয়াজ মোল্লা আটকে পড়া ট্রলি ধাক্কা দিয়ে ওঠাতে গিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। নিহতের বাবা মনির মোল্লা জানান, তার ছেলের মৃত্যু একটি দুর্ঘটনা। এব্যাপারে তার কোনো অভিযোগ নেই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park