1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে জিপিএ-৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ (গোল্ডেন এ+) অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশন-এর আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ. এফ. নেসার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাসেল আহম্মেদ, এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি পারভিন প্রমুখ।

কর্মশালার প্রতিপাদ্য ছিল— উচ্চতর শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রতিবন্ধকতা উত্তরণে সহযোগিতা। আয়োজক কমিটি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার আশ্বাস দেন।

বক্তারা বলেন, ভালো ফলাফল ভালো গন্তব্যের পথ খুলে দেয়। বাগেরহাটের উন্নয়নে অবদান রাখতে হলে উচ্চশিক্ষা ও চরিত্র গঠনে মনোযোগী হতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park