1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট পুনঃচালুর দাবিতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে স্থানীয় এলাকাবাসী মানববন্ধনটি আয়োজন করেন। এতে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হিরাক মীনা, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুজ্জান রিক্ত, সাধারণ সম্পাদক রানা, হাও. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মোফাজ্জেল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জিয়া অর্ফানেজ ট্রাস্ট বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থা, যা বিএনপি সরকারের সময়ে চালু হয়েছিল। ১৯৯১ সালে সোনালী ব্যাংকের রমনা শাখায় “প্রধানমন্ত্রীর এতিম তহবিল” নামে একটি হিসাব চালু করে এবং এতে এক সৌদি দাতার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আসে। পরবর্তী সময়ে এই অর্থ জিয়া অর্ফানেজ ট্রাস্টে বরাদ্দ দেওয়া হয় এবং এটি বগুড়া ও বাগেরহাট শাখায় ব্যবহৃত হয়।

তবে, ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হয়নি এবং বর্তমানে প্রতিটি বিল্ডিং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী দাবী জানান, এই প্রতিষ্ঠানের সংস্কার কাজ সম্পন্ন করে নতুন পরিচালনা পরিষদ গঠন করে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park