
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে টেলিটক অফিসের বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তুষার ধুপি বাবু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এই ঘটনাটি ঘটে।
বিদ্যুতায়িত হওয়ার ফলে আহত হন আরও দুই শ্রমিক—লিয়াকত হোসেন (৪০) এবং সজিব মৃধা (৩০)। তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক (ওসি) কাজী শহিদুজ্জামান জানান, বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে টেলিটক অফিসের বিলবোর্ড লাগাতে গিয়ে পাশের ৩৩ হাজার কেভি লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় টেলিটকের বিলবোর্ড লাগাতে থাকা তিন শ্রমিকই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা নির্মল ধুপি বাবুকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই শ্রমিক লিয়াকত হোসেন ও সজিব মৃধাকে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং আরও দুই শ্রমিকের আহত হওয়ার ঘটনায় বাগেরহাটের স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এই ঘটনাটি তদন্ত করছে।