1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে দিনমজুরের বাড়িতে হামলা ভাঙচুরও লুটপাট

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের সদরের যাত্রাপুর ইউনিয়নের অন্তর্গত চাপাতলা নামক স্থানে দিনমজুরের বাড়িতে হামলা ভাঙচুরও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত ২৮ মে বিকেলে কয়েকজন হামলাকারী আকস্মিকভাবে দিনমজুর মাহি শেখের পরিবারের উপর  পূর্ব শত্রুতার জের ধরে হামলা করে এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরে থাকা আসবাবপত্র  এলোমেলোভাবে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে।

ভুক্তভোগী মাহি শেখের কন্যা ঝর্ণা আক্তার জানান, গত ২৮শে মে বিকাল তিনটার সময় আনিছ মল্লিকের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল বাড়ির মূল ফটক ভেঙ্গে ভিতরে  প্রেবেশ করে বসত ঘড়ের  দরজা ভেঙ্গে লুট করে। এসময় বাধা দিতে আসলে হামলাকারীদের আঘাতে আহত হন দিনমজুর মাহি শেখের মেয়ে কলেজ পড়ুয়া ঝর্না আক্তার ও ভাতিজি ফারিয়া আক্তার। ছিনিয়ে নিয়ে যায় ভুক্তভোগীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন লক্ষ করা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, হামলাকারীরা খুবই ভয়ংকর ও দাঙ্গাবাজ তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।

হামলার বিষয়ে অভিযুক্ত লিলি বেগমের কাছে জানতে চাইলে তিনি বাড়িতে ঢুকে জমি দখলের বিষয়টি শিকার করলেও ভাংচুর লুটের বিষয়টি অশিকার করেন।

অভিযুক্ত ১নং আসামী আনিছ মল্লিক বিগত স্বৈরাচার আওমীলীগ সরকারে সক্রিয় কর্মী ছিলেন। খোজ নিয়ে জানা যায় মাহি শেখ দীর্ঘ ২০ বছর যাবৎ এই বাড়িতে তার পরিবার নিয়ে বসবাস করে আসছে। দিনমজুরের কাজ করে সংসার চলে মাহি শেখের পরিবারের।

ঘটনার বিষয়ে মাহি শেখ বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পরে ও দুই দফায় হামলা করে দুর্বৃত্তরা। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উল হাসান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park