1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে পল্লী উন্নয়ন বালিকা বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব মঙ্গলবার (২৯ এপ্রিল) বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রীও তুলে দেন।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, কমিটির সদস্য ডালিম মোল্লা, সহকারী শিক্ষক কানাই দাস কুন্ডু, আফরোজা খাতুন, তিমির কান্তি পাল, প্রশান্ত সরকার, সুদর্শন মৈত্র, লাবলী সুলতানা, স্বপ্না নন্দী, মল্লিক মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সাবেক ছাত্রনেতা হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, “দীর্ঘ সতেরো বছর পর আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আমি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়ে গর্বিত বোধ করছি এবং একে ‘নতুন স্বাধীনতা’ হিসেবে দেখছি।” তিনি বিদ্যালয়কে বাগেরহাট জেলার একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতি দেন। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

তিনি আরও জানান, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল তাঁর বক্তব্যে বলেন, “আমরা এবার একজন তরুণ ও উদ্যমী সভাপতিকে পেয়েছি, যিনি অতীতেও বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।”

নবনির্বাচিত সভাপতির এমন আন্তরিক উপস্থিতি ও প্রতিশ্রুতিতে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আশাবাদের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park