1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে পেশাদার তিন গরুচোর গ্রেপ্তার, ৪টি গরু উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পেশাদার গরু চোর সিন্ডিকেটের তিন গরু চোরকে গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চারটি গরু উদ্ধার করা পুলিশ। রবিবার (১৯জানুয়ারী) থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিক রেজা বাদি হয়ে মামলা দায়ের পূর্বক চোরদয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর পূর্বে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলতিতা এলাকা থেকে গরু চুরির সিন্ডিকেটের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মৃত নুরমোহম্মদের ছেলে আ. ছালাম (৫০),মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার জাফর আলী মীরের ছেলে হুমায়ন মীর (৫০) ও একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল আরাফাত (৪০)

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে। যে কারনে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেশাদার তিন গরুচোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মোল্লাহাট এলাকা থেকে চারটি গরু উদ্ধার করা হয়। প্রকৃত গরুর মালিক পাওয়া গেছে তাদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে বলেও জানান কর্মকর্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park