1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, স্টাফ রিপোর্টার, বাগেরহাট

বাগেরহাট পৌর পার্কে অনুষ্ঠিতব্য আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জেলার স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে সম্মিলিত ব্যবসায়ী সমিতি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ মইনুল ইসলাম মোস্তফা। বক্তব্য দেন সদস্য সচিব মো. নজরুল ইসলাম রুনু, বাগেরহাট সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য কাজী লিটন, আসলাম মোল্লা, খান নজরুল ইসলাম, জগলুল হায়দার জাকির, আশোক, আতিয়ার রহমান, শেখ মাহিনুর রহমান, মো. ফারুক হোসেন, মো. জাকির হোসেন, শামীম বেগ, ণিলয় ভদ্র, ফয়সাল আহমেদ ও মনিরুল ইসলাম প্রমুখ।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, “প্রতি বছর মেলা চলাকালে সস্তা পণ্যে বাজার সয়লাব হয়ে যায়, ফলে আমাদের নিয়মিত বিক্রয় ব্যাপকভাবে হ্রাস পায়। শহরের স্থায়ী দোকানিরা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ে।”

তারা আরও জানান, “দেশে চলমান পাবলিক পরীক্ষার সময় এমন মেলা শিক্ষার পরিবেশে ব্যাঘাত ঘটাবে। একইসাথে পৌর পার্কের মতো একমাত্র নগর বিনোদনকেন্দ্রে মেলা বসানোয় সৃষ্টি হবে শব্দ ও পরিবেশ দূষণ, বাড়বে জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বগুড়ার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘মনটু ইভেন্ট ম্যানেজমেন্ট’ এই মেলার আয়োজন করেছে। স্থানীয় প্রশাসনের কাছে তারা এই মেলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “বাগেরহাটের ব্যবসা ও সামাজিক পরিবেশ রক্ষায় এটি বন্ধ করা এখন সময়ের দাবি।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে অবিলম্বে বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park