1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদেরদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।

রবিবার দুপুরে বেমরতা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল

নাসির আলাপ, শাহেদ আলী রবি, পল্টু সরদার, সাবেক যুবদল নেতা মেহেবুবুল হক,কিশোর, বেমরতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের সদস্য সাবেক ছাত্রদল নেতা কালাম হাওলাদার, বিএনপি নেতা এমদাদুল হক, আশ্বাপ আলী হাওলাদার,তাহিদুল ইসলাম রানা, ফারুক হাওলাদার, কামাল শেখসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার শুরুতে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম সহ নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালাম হাওলাদার।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় কালাম হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতা এমএ সালাম, নেতাকর্মীদের উদ্দেশ্যে এমএ সালাম বলেন, কেউ অন্যায় করবেন না। অন্যায় করলে কিন্তু মাফ পাবেন না, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার অপরাধিদের কঠোর হস্তে দমন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরাও এই সরকারকে সহযোগিতা করব। সুন্দর একটি দেশ গড়ার জন্য সকলকে শান্ত থাকার আহবান জানান বিএনপির এইনেতা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park