1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে মাদক সম্রাজ্ঞীসহ গ্রেফতার-২,পাঁচ শত পিচ ইয়াবা উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের হাড়িখালীতে মধ্যরাতে একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০) নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগি শেখ ফরিদ(২৫)কে গ্রেফতার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান।গ্রেফতার নওশীন পূরবী ওরফে ডালিয়া বাগেরহাটের শরুই এলাকার আব্দুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে।

বাগেরহাট মিডিয়া সেলের সমন্বায়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিক, এ এস আই সরদার সাইফুল ইসলাম এবং এ এসআই মইনুল প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে। তার স্বীকারোক্তি মতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে এসআই হানিফ এসআই গৌতম এ এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ নিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধিন বলেও জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park