1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে আত্ম মানবতার সেবায় প্রতিষ্ঠিত লতিফ মাষ্টার ফাউন্ডেশনের পক্ষে ‘মাদ্রাসা নূরে মদিনা’ মাদ্রাসার উন্নয়নমূলক কাজে ৫০,০০০/- টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বরে দুপুরে জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান লতিফ মাষ্টার ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের পক্ষে নূরে মদিনা মাদ্রাসার প্রতিনিধির হাতে নগদ এ অনুদান হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,দেপাড়া নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুল্লাহ, পশ্চিমভাগ বেলায়াত হোসেন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, কে,এম, বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিফতা উদ্দিন, বায়তুল লতিফ জামে মসজিদের সাধারণ সম্পাদক কবির হোসেন মিন্টু, হাফেজ আমির হামজা,কান্দাপাড়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম কিবরিয়া, লতিফ মাষ্টার পাবলিক লাইব্রেরীর সভাপতি সালমান হুসাইন, কোষাধক্ষ্য বোরহান উদ্দিন, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি সেনাবাহিনীর (অবঃ) সার্জেন্ট সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক দলিল লেখক শেখ শামীম হাসান, সমাজ সেবক শেখ মাহফুজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পূর্বে জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান বায়তুল লতিফ জামে মসজিদ, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস, লতিফ মাষ্টার পাবলিক লাইব্রেরীর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি দৃষ্টি নন্দন এই মহতী কর্মকান্ডের জন্য ডঃ মোঃ ফরিদুল ইসলাম ও আমেরিকা প্রবাসী সি.পি.এ. রফিকুল ইসলাম জগলুর ভূয়সী প্রশংসা করেন। পরে জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উক্ত প্রতিষ্ঠানে আগামী ২৩ ডিসেম্বর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park