1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন বিএনপি নেতা সজিব তরফদার নিহত গুলিবিদ্ধ- ১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সজীব তরফদার(৪৬) নিহত হয়েছে। এসময় তার মটর সাইকেলে থাকা কামাল নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নিহত সজীব তরফদার সদরের ডেমা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি সিদ্দিক তরফদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান,মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা শহর খেকে নিজ গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে প্রথমে দুইটি গুলি করে এরপরে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সজিবের মৃত্যু হয়।

সজিব নিহতে খবর ছড়িয়ে পড়লে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে । দ্রত খুনিদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।সেনাবাহিনী ও পুলিশ তদন্ত শুরু করেছে। রাতে জেলা বিএনপিও ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সজিব তরফদার হত্যাকাণ্ডের খুনিদের ফাঁসি এবং গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক পথ সভায় মিলিত হয়। এসময় বক্তৃতা করেন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক,হাদিউজ্জামান হিরু, যুবদল নেতা শেখ ওমর আলী মুন্না প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park