1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার রহস্য উন্মোচন: দুই আসামির স্বীকারোক্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাত্র কয়েক দিনের মধ্যে হত্যার মূল রহস্য উন্মোচন করে দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবির ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে গঠিত বিশেষ টিম রাজধানীর সাভারের আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার “নিউ গোল্ডেন সিটি” নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন— বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর দুজন ঢাকায় পালিয়ে গিয়ে আশুলিয়ায় লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি টিম তাদের গ্রেফতার করে। সোমবার (৬ অক্টোবর) বাগেরহাট সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলা নং–০২, তারিখ ০৬/১০/২০২৫–এর প্রেক্ষিতে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে।

ডিবির ওসি শরিফুল ইসলাম বলেন, “এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমাদের টিম নিরলসভাবে কাজ করেছে। দ্রুত সময়ের মধ্যে মূল আসামিদের গ্রেফতার করতে পেরেছি—এটি পুলিশের বড় সাফল্য।”

এ ঘটনায় বাগেরহাটে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলার সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিক মহল বলছে, “আমরা প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি কেউ পেছন থেকে এই হত্যার নকশা এঁকে থাকে, তাকেও আইনের আওতায় আনতে হবে।”

সাংবাদিক হায়াত উদ্দিনের মৃত্যু শুধু তাঁর পরিবার নয়, গোটা জেলার সংবাদজগৎকে নাড়িয়ে দিয়েছে। ডিবি পুলিশের দ্রুত অভিযানের প্রশংসা করলেও, বাগেরহাটবাসীর এখন একটাই দাবি—হত্যার পেছনের মূলহোতাদেরও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park