1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাট জেলা জমিঈয়ত আহলে হাদীসের অসহায়দের মাঝে কম্বল বিতরণ।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুববানে আহলে হাদীসের যৌথ উদ্যোগে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা মত বাগেরহাট সদর উপজেলার অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।৪ জানুয়ারি শনিবার সকাল দশটায় শহরতলীর  চরগ্রাম খেয়াঘাট কেন্দ্রীয় হাদীস জামে মসজিদ ঈদগাহ ময়দানে

কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন এলাকা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি সৈয়দ রওনাকুল ইসলাম। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ শেখ, মোঃ রুস্তম আলী শেখ, ফকির আব্দুর রশিদ, জেলা জমঈয়তে আহলে হাদীসের জেনারেল সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ আলী,সদর এলাকার জেনারেল সেক্রেটারি মোঃ সাখাওয়াতু ইসলাম, সহ-সভাপতি আলুকদিয়া জামে মসজিদের ইমামে মোঃ মশিউর রহমান, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম, নাশরিফুল ইসলাম,গ্রাম পুলিশ লালন প্রমুখ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উদ্ভোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ নজরুল ইসলাম। জেলা জমঈয়তে শুববানে আহলে হাদীসের সাধারণ সম্পাদক হাফেজ আল মামুন অনুষ্ঠান সমাপ্তির দুয়া পাঠ করার মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park