1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কে ছাত্রদের অবরোধ, যান চলাচলে বিগ্ন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ নিজস্ব প্রতিনিধি বাগেরহাট জেলা

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রদের অবরোধে বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত চচ্ছে। বুধবার বেলা ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নব্বই রশি বাস ষ্ট্যান্ডে সড়ক অবরোধ করে রাখে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করে।

এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রপ্ত অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ বলেন, কলেজে নিয়মিত ক্লাশ চলছে, তবে, উপস্থিতি খুব কম। কারা সড়ক অবরোধ করে আন্দোলন করছে তা তার জান নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবি অনুয়ায়ী হাফিজুর রহমান গত ৮ আগষ্ট পদত্যাগ করে ছুটিতে আছেন। এরপরেও কারা আন্দোলন করছে তা জানা নেই। এটা কোন ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park