
বাগেরহাট (হারুন শেখ)
বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ চক্রের জুলাই ও আগস্ট মাসের ভিজিডি কার্ডভুক্ত অসহায় ও হতদরিদ্র ১৩৫ পরিবারের মাঝে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান, এবং সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা শেখ মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাওলাদার হেদায়েত হোসেন হিদু, বিএনপি নেতা মুজিবর রহমান মুজি, সৈয়দ সেলিম আকবর আলী, সোহাগ শেখসহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, ভিজিডি উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।