1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজারে কে.কে.আর যুব সংঘ, ব্লাড গ্রুপ ও সুগন্ধি ব্লাড গ্রুপের ব্যানারে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে আওয়াজ তোলেন— ‘রুখতে হবে ধর্ষণ, শুরু হোক গর্জন’, ‘খুন, ধর্ষণ নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের বিচার করো, করতে হবে’, ‘ধর্ষকেরা ধর্ষণ করে, প্রশাসন কি করে?’ ইত্যাদি।

সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক খান গোলজার হোসেন, যুবদলের সাবেক সভাপতি হাওলাদার কামরুল ইসলাম রোমান, বিএনপি নেতা শেখ কামরুল ইসলাম ডাবলু, শেখ সেলিম, কে.কে.আর যুব সংঘ ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সাইফুল ইসলাম, ব্লাড ব্যাংকের সভাপতি শাকিব খান, সাধারণ সম্পাদক খান মুছা, সুগন্ধি ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা রবিউল আওয়াল আলামিন, সাধারণ সম্পাদক শেখ আরাফাত প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা জরুরি। যাতে করে ছোট্ট শিশু আছিয়ার মতো আর কোনো নিরপরাধ প্রাণ অকালে ঝরে না যায়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আছিয়ার বিচার না হলে সারা দেশে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park