1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাট হতে পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিদেশে মানব পাচারকারীকে গ্রেফতার করেছে  র‌্যাব

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

দীর্ঘদিন ধরে একটি চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী মেয়েদের বিভিন্ন কৌশলে বিদেশ পাচার করে আসছিল। একই ভাবে চক্রটি গত ১৭-০৮-২০২২ তারিখ একজন ভিকটিমের মাকে ভালো পাত্রের কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের মা তাদের প্রস্তাবে রাজি হলে তাদের ঠিক করা পাত্রের সহিত মেয়ের বিবাহ দেয়। বিবাহের কিছুদিন পর চক্রটির পূর্বপরিকল্পনা মোতাবেক ভালো চাকুরী কথা বলে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর ভিকটিম এর মা তার মেয়ের সাথে ২/৩ বার যোগাযোগ করে। এর কিছুদিন পর ভিকটিম তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে পাচারকারী চক্রটির কাছে মেয়ের খোজ খবর জানতে চায়। চক্রটি ভিকটিমের মাকে কোন খোজ খবর না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ভিকটিম তার খালাকে ফোন করে জানায় পাচারকারী চক্রটি তাকে ভারতে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে পতিতা বৃত্তি করার জন্য বিক্রি করে দিয়েছে। বিষয়টি জানার পর ভিকটিমের মা বাদী হয়ে উক্ত পাচার এর সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহান থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে। এমন নির্মম, জঘন্য ও ঘৃনীত পাচারের বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং জঘন্য ও ঘৃনীত পাচারের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ আনুমান ২০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মূল পরিকল্পনাকারী আসামী ১। হান্নান শরীফ (৪৭) পিতা- আব্দুল বারিক শরীফ , সাং- রমপুর, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাটকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মানব পাচারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

 

গ্রেফতারকৃত আসামীকে সহকারী পুলিশ সুপার, সিআইডি বাগেরহাট এর নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park