1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাঙলা কলেজ ছাত্রদল নেতা আজিজুল শেখ: স্বচ্ছতা, ত্যাগ ও আদর্শিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার

বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজিজুল শেখ ছাত্ররাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ব্যক্তিগত সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন—আদর্শিক রাজনীতি এখনও সম্ভব এবং তরুণরাই পারে তা নতুনভাবে তুলে ধরতে।

ফুডপান্ডায় চাকরি করে নিজের পড়াশোনা ও পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলাচ্ছেন আজিজুল শেখ। নিজের উপার্জনের টাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে তিনি ছাত্র রাজনীতিতে নতুন মানদণ্ড তৈরি করেছেন। তার এই ত্যাগ ও নিষ্ঠা শুধু বাঙলা কলেজে নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলেও আলোচনার জন্ম দিয়েছে।

আজিজুল শেখ বলেন, “আমি কোনো চাঁদাবাজি বা অবৈধ অর্থ নয়—নিজের ঘামের টাকায় রাজনীতি করি। ছাত্রদল কখনো চাঁদাবাজির রাজনীতি করে না। আমরা আদর্শের রাজনীতি করি।” তিনি আরও বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—সবার আগে বাংলাদেশ। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত নির্দেশনা।”

আজিজুল শেখ মনে করেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, ন্যায় অধিকার ও স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালন করে যাবে। তার কাজ ও আচরণে ছাত্রসমাজ গর্বিত—এ মন্তব্য করেছেন বাঙলা কলেজ ছাত্রদলের অন্যান্য নেতারা। তাদের ভাষায়—“সৎ, আদর্শিক ও গণমুখী ছাত্র রাজনীতি গড়তে আজিজুল শেখ আজ এক উজ্জ্বল উদাহরণ।” তিনি জানান, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাঙলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park