1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাজারে স্বস্তি ফেরাতে সবাইকে নিয়ে কাজ করতে চাই : বাণিজ্য উপদেষ্টা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা মানুষ। বাজারে প্রতিটি পণ্যের দাম লাগামহীন। এমন অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে কাজ করার কথা বলেছেন নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরদিন আজ সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেখ বশির উদ্দিন বলেন, মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের খরচ বাড়লেও সেই তুলনায় ক্রময়ক্ষমতা বাড়েনি। কোনো মন্ত্রের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।

কোনো দল বা নিজের কোম্পানির প্রতিনিধিত্ব করছেন না মন্তব্য করে সেখ বশির উদ্দিন বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না এখন। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তিনজনকে শপথ পড়ানো হয়। এর মধ্যে দুইজনকে দফতর বণ্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দফতর পুনর্বন্টন করা হয়েছে।

নতুনদের মধ্যে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো দফতর দেওয়া হয়নি।

গতরাতেই নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরোনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park