1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বান্দরবানে ৪৯ জন কেএনএফ সদস্য গ্রেপ্তার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে কেএনএফ সংস্ক্রিয় সদস্য ৪৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর আগে রুমা, থানচি ও সদর উপজেলারসহ বিভিন্ন স্থান থেকে আরো ৭ জনসহ সর্বমোট ৫৬জনকে গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (৮ এপ্রিল) রুমা বেথেল পাড়া থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা সবাই রুমা বেথেল পাড়া বাসিন্দা। তবে তাদের পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের পেয়ে অভিয়ান শুরু করে যৌথ বাহিনী। এসময় রুমা বেথেল পাড়া থেকে ৩১ জন পুরুষ ও ১৮জন মহিলাসহ নারী-পুরুষ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাতটি দেশি বন্দুক, ২০টি গুলি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট জুতো, একটি ছুরি, কেএনএফের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী।

 

এদিকে শনিবার রাতে সদর উপজেলার নিজ বাড়ি থেকে কেএনএফের প্রধান সমন্বয়ক ও রবিবার রাতে থানচি টিএন্ডটি পাড়া ও সদর উপজেলা রেইচা চেকপোস্ট এলাকা থেকে চালকসহ তিনজন এবং রুমা বেথেল পাড়া থেকে আরো দুইজনসহ মোট ৭ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

 

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, যৌথ বাহিনির অভিযানে ৪৯ জন ও আগে আরো সাতজনসহ মোট ৫৬ জন কেএনএফ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park