1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বায়ান্ন টিভির ও আরটিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী ও আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ এর উপর অতর্কিত হামলা চালিয়েছেন একদল স্থানীয় সন্ত্রাসী।

মঙ্গলবার সন্ধ্যায় সাভারের আশুলিয়া ও গাজীপুর মহানগরীর সীমানাবর্তী জিরানি ওয়াপদা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি ওয়াপদার এলাকায় মহাসড়ক দখল করে রাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করে চাঁদাবাজি করছে একদল স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে ১৫ থেকে২০ জন স্থানীয় সন্ত্রাসী দেশীয় অস্ত্রস্র সজ্জিত হয়ে বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলীর উপর হামলা করে।

খবর পেয়ে সাংবাদিক রমজানকে উদ্ধার করতে গেলে আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ, রমজানের ভাই সুমন ও ভাতিজা আরমানকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park