1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়নের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত এডহক কমিটির সভাপতি আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন চর-উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট, চর-উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান মাস্টার, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, শাহ আলম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভার শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সমস্যার সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি পরীক্ষার ফলাফল ও পাসের হার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, “বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয় এ অঞ্চলে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমরা চাই নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষার মান ও সার্বিক পরিবেশ আরও উন্নত করতে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি কমিটির দিকনির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park