
স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
নড়াইল জেলা নড়াগাতী থানার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় মঙ্গলবার সকাল ১১ টা মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৌদি আরব প্রবাসী শিকদার আল মাহমুদ রিপন
এসময় স্থানীয় টোনা গ্রামের মাদ্রাসা কমিটির ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করা মরহুম বাবুল মোল্লার কনিষ্ঠ পুত্র নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল মাদ্রাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন,এবং মাদ্রাসা প্রতিষ্ঠায় তার মরহুম পিতার অবদান ছাত্র ছাত্রী এবং অএ অন্চলের মুরব্বিদের স্বরন করিয়ে দেন।এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের নিজ নিজ বক্তব্যের সঙ্গে মরহুম বাবুল মোল্লাে এবং গ্রামের মাদ্রাসার সঙ্গে সম্পর্কের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে। তার পিতার মতো বিগত দিনে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাতে ইভটিজিং অথবা কোন প্রকার মাদক বা দুষ্কৃতি লোকজন ছাত্র ছাত্রীদের লেখা পড়ার ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে তৌফিক এলাহী রুবেলের প্রতি জোরালো দাবি জানান।

এসময় তৌফিক এলাহী রুবেল মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে মাদ্রাসার উন্নয়নে কাজ করবেন বলে মত প্রকাশ করেন। এবং মাদ্রাসার প্রায় (৩০০)সকল ছাত্র ছাত্রীদের নতুন বছর ২০২৫ উপলক্ষে ১টি করে খাতা ও ১টি কলম সহ শিক্ষার উপকরণ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে দিবেন বলে জানান ও সকল ছাত্র গার্ডিয়ানের ছেলে মেয়েদের টাচস্ক্রিন ফোন হাতে না দিতে বিনিত অনুরোধ করেন।