1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বালুখালীতে মহাসড়ক দখল করে বাজার, জনদুর্ভোগ চরমে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার বালুখালী হাট বাজার শত বছরের ঐতিহ্য বহন করে। পানের জন্য বিখ্যাত এই বাজারে প্রতিদিন হাজারো মানুষ আসে। কিন্তু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এই এলাকা এখন জনদুর্ভোগের প্রতীক। ব্যস্ততম মহাসড়কের উপর বাজার বসানোয় তীব্র যানজটের সঙ্গে সঙ্গে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার শঙ্কাও দেখা দেয়।

রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করছেন স্থানীয় বাসিন্দা রুমেনা আক্তার। তিনি বলেন, “রাস্তার উপরে এভাবে বাজার বসিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। যানজট লেগেই থাকে, অফিসে পৌঁছাতে প্রায় দেরি হয়।” স্থানীয় পান ব্যবসায়ী মোহাম্মদ আমিন জানান, “আমরা এখানে বসতে চাই না, কিন্তু পুরনো জায়গায় দালান নির্মিত হয়েছে। বিকল্প ব্যবস্থা করলে মানুষের ক্ষোভ এভাবে প্রকাশ হতো না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো বাজারের সরকারি জায়গা দখলে রেখেছেন আব্দুর রশিদের পুত্র ফজল করিম। তিনি সেখানে দোকানপাট নির্মাণ করেছেন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফজল করিম ফোন ধরেননি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী অভিযোগ করেন, “বাজারের সব জায়গা দখল হয়ে গেছে। প্রশাসনের উচিত এসব জায়গা দখলমুক্ত করে বাজার সংস্কার করা।”

বাজার থেকে ইজারা আদায় করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাকিম। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নির্ধারিত মূল্যের চেয়ে ৩০–৪০ শতাংশ বেশি টাকা আদায় করেন। তবে হাকিম অভিযোগ অস্বীকার করে বলেন, “উখিয়ার কোনো বাজার নেই যেখানে যানজট হয় না। কুতুপালংয়ে পরিস্থিতি আরও খারাপ। বাড়তি টাকা নেওয়ার সুযোগ নেই, এগুলো অপপ্রচার।”

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, ইতিমধ্যে তহসিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার। আশা করা যাচ্ছে, দ্রুত কোনো ফলাফল পাওয়া যাবে। বালুখালী বাজারে স্থানীয়দের সঙ্গে ক্রেতাদের বড় অংশই রোহিঙ্গা, কারণ আশেপাশে রয়েছে প্রায় দশটি রোহিঙ্গা ক্যাম্প।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park