1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিআরটিএ খুলনা সার্কেলের উদ্যোগে ২০০ পেশাদার চালককে প্রশিক্ষণ প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নানাবিধ সেবা প্রদানের মধ্য দিয়ে খুলনা বিআরটিএ সার্কেলের দৈনন্দিন কার্যক্রম ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১২ এপ্রিল) বিআরটিএ খুলনা সার্কেল, শিরোমনি অফিসের উদ্যোগে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় খুলনা অঞ্চলের ২০০ পেশাদার চালক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার এবং সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনার বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ জিয়াউর রহমান পিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডাঃ অনিন্দ্য কুমার সাহা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (শহর ও যানবাহন) এর পরিদর্শক মোঃ মাহমুদ আলম। এছাড়াও বিআরটিএ’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’—এই স্লোগান সামনে রেখে চালকদের ওভার স্পিডিংসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভ্যাস পরিহার করতে উদ্বুদ্ধ করা হয়। প্রধান অতিথি পেশাদার চালকদেরকে যানবাহন ৪০ কিমি গতির উপরে না চালানোর শপথ বাক্য পাঠ করান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park