1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিএনপির খুলনা বিভাগীয় কর্মশালা ২ ডিসেম্বর 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আগামী ০২ ডিসেম্বর সোমবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালা সফলের লক্ষে খুলনা মহানগর বিএনপির যৌথসভা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, এম এ জলিল প্রমূখ।

সভায় খুলনা বিভাগীয় সফল করতে তিনটি উপ-কমিটি গঠন করা হয়। আপ্যায়ন ও অভ্যর্থনা উপকমিটির সদস্যরা হলেন, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, মুজিবর রহমান, আলী আক্কাস, আজিজা খানম এলিজা, শফিকুল ইসলাম শফি, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু ও সজীব তালুকদার। ভেন্যু উপ-কমিটি: কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান ও মিজানুর রহমান মিলটন। শৃঙ্খলা উপ কমিটির সদস্যরা হলেন, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল। উল্লেখ্য উক্ত প্রশিক্ষন কর্মশালায় খুলনা বিভাগের ৫শত ৫০জন সদস্য অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park