1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪ টায় স্হানীয় সেনহাটী আসমা সারোয়ার মাধ্যমিক বালিকা বিদ‍্যালয় চত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, রাকিবুল ইসলাম,আবু জাফর,খালিদ বিন ওয়ালিদ,মোহাম্মাদ আলী মিন্টু,আরিফুল ইসলাম হাসান, আব্দুল কাদের জনি, ছাত্রলদ নেতা মেহেদী হাসান সাজ্জাদ, ওয়াহিদুজ্জামান বেলাল, আনোয়ার হোসেন,মেহেরাব হোসেন,শেখ রাজন, শেখ মো: লিটন,আমির হোসেন,মো: হারছেল, নবাব মোল্লা, আলামিন, ইমন হোসেন,রাহাত হোসেন, মাজহারুল, আরিফুল, মিঠু খান, সবুজ মীর, নয়ন, সাগর, সবুজ গাজী, মুশফিক, নাঈম,সামাদ গাজী প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব জি এম হিমেল হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচির পর সন্ত্রাস বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পথসভার মাধ্যমে শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park