1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিএনপি অঙ্গীকার করছে—স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না: আজিজুল বারী হেলাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাফিজা খানম স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন এবং কোনো পরিস্থিতিতেই তা হাতছাড়া হতে দেবে না।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দিঘলিয়া উপজেলার সদর দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা মোঃ সাইফুর রহমান মিন্টু। সভায় বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের সন্তানরাও উপস্থিত ছিলেন।

আজিজুল বারী হেলাল বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে একত্রে বসে কথা বলতে পারা তাঁর জন্য গর্বের বিষয়। তিনি মহান মুক্তিযুদ্ধে আহত ও শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই অবদান কোনোভাবেই মুছে ফেলা বা খাটো করার সুযোগ নেই।

তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদানকে বিলীন করার ষড়যন্ত্র করছে। বীর মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে বিএনপি আজ স্পষ্টভাবে অঙ্গীকার করছে—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না।

আজিজুল বারী হেলাল আরও বলেন, সাম্প্রতিক কিছু আন্দোলন বা গণঅভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার প্রবণতা দেখা যাচ্ছে, যা বিএনপি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। বিএনপি সবসময় বলে এসেছে, স্বাধীনতার যুদ্ধের সঙ্গে কোনো অভ্যুত্থানের তুলনা চলে না। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে—এতে কারও অবদান অস্বীকার করা হচ্ছে না, কিন্তু মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তার তুলনা করা ইতিহাসের অবমাননা।

তিনি বলেন, বিএনপির রাজনীতির মূলনীতি হচ্ছে—“সবার আগে বাংলাদেশ”। তিনি উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনারা যদি সেদিন যুদ্ধ না করতেন, তাহলে আজও এই দেশ পরাধীন থাকত। তাই আগামী দিনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন সন্ধ্যায় আজিজুল বারী হেলাল দিঘলিয়ার চন্দনীমহলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গেও মতবিনিময় করেন। সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, সেতারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মৃণাল হালদার, মাস্টার সাখাওয়াত হোসেন, মনির কমান্ডার, ইদ্রিস হাওলাদার, উপজেলা বিএনপির মোঃ সাইফুর রহমান মিন্টু, মোজ্জামেল শরীফ, নাজমুল মোল্লা, মনির মোল্লা, কুদরতি এলাহি স্পিকার, আব্দুল কাদের জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park