1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিএনপি নেতাকে আওয়ামী দোসর সাজানোর চেষ্টা, প্রতিবাদে বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোংলা প্রতিনিধি:

রামপালে বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলামকে আওয়ামী দোসর সাজিয়ে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা। বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে ভোজপাতিয়া ইউঃ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোহাম্মদ ওহিদুল ইসলামকে ওই কমিটি অপসারণের দাবী তোলেন।

এ সময় ভোজপাতিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ বখতিয়ার রহমান, রেজাউল কবির, কামরুল সরদার, শেখ রুহুল আমিন, সবুজ সেখ, মর্তুজা শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ওহিদুল ইসলামের অনুসারীরা। তারা এ ঘটনার সুষ্ট তদন্ত করে অপপ্রচারকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সরদার ফরিদুল ইসলাম বলেন, গত ১৭ মে ২০২৫ তারিখ রামপালের বেতকাটা ইউঃ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ ওহিদুল ইসলামের নাম ঘোষণা করেছে। যা শুনে স্থানীয় জামাত-বিএনপির সমর্থক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ রীতিমত অবাক হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে ওহিদুল ইসলামকে লুটপাটকারি ও মামলাবাজ আখ্যা দেন সরদার ফরিদুল ইসলাম।

এসময় উপস্থিত সাংবাদিকরা ওহিদুল ইসলামকে আওয়ামী দোসর কেন বলছেন ও তিনি ভোজপাতিয়া ইউনিয়ন কি লুটপাট চালিয়েছেন এমন প্রশ্ন করলে সরদার ফরিদুল ইসলাম কোন উত্তর দিতে পারেন নি।

এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ওহিদুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের আমলে আমি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নানা ভাবে সহায়তা করেছি। শুধু মাত্র বেতকাটা ইউঃ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষুন্ন ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা প্রপাগান্ডা ছরাচ্ছে। এছাড়া সামনে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন, সেখানে আমি সভাপতি প্রার্থী। যে কারনে আমার প্রতিপক্ষ প্রার্থীসহ তাদের লোকজন এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিন বলেন, ওহিদুল ইসলাম রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। আবার সরদার ফরিদুল ইসলাম ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আমি মনে করি নিজেদের মধ্যে কাদাছোড়াছুড়ি না করে এখন সময় এসেছে তারেক রহমান নির্দেশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park