1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে- আজিজুল বারী হেলাল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা; বিএনপিতে কোনো দুর্বৃত্তের জায়গা হবে না। কেউ যদি বিএনপি ও অঙ্গসংগঠনের নাম কিংবা ব্যানার ব্যবহার করে জানমালের ক্ষতি করে, তাদের তালিকা আমাদের দিন। তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব

সম্প্রীতির বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করছে বিএনপি। এ দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই। আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।

রবিবার (১৭ নভেম্বর ) বিকালে রূপসা ঘাট এলাকায় তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমান সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, সত্যিকারের শহীদ জিয়ার সৈনিকরা কখনও সহিংসতা, দখলবাজি ও চাঁদাবাজি করে না। যারা এগুলো করে তাদের স্থান বিএনপিতে নেই। দীর্ঘ ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যে অত্যাচারিত হয়নি। তারপরও আমরা সবকিছু ভুলে কোনো সহিংসতার পথে যায়নি। বিএনপি সবসময়ই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।

অগণিত জীবনের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্র ধ্বংস হতে দেওয়া যাবে না। স্বৈরাচার হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে তৎপর, তাদের রুখে দিতে সবাইকে সোচ্ছার এবং সজাগ থাকতে হবে। প্রতিশোধ ও প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় এ নেতা।

 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর বিএনপির সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মোল্লা খাইরুল ইসলাম, জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল।

 

উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচীব জাবেদ হোসেন মল্লিক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মনিরুজ্জামান মন্টু, জিএম কামরুজ্জামান টুকু, উজ্জ্বল কুমার সাহা,

বিকাশ মিত্র,কালাম গোলদার, রয়েল আজম, মহিউদ্দিন মিন্টু, আনোয়ার হোসেন খান, দিদারুল ইসলাম,আজিজুর রহমান, কবীর শেখ, যুব দলনেতা রিয়াজুল ইসলাম মোল্লা, বাদশা জমাদ্দার, আ:মালেক শেখ, আনিসুর রহমান, মিকাইল বিশ্বাস, মুন্না সরদার, লাবু মেম্বর, শফিকুল ইসলাম বাচ্চু শফিকুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, মোশারফ হোসেন, আসাদুজ্জামান বিপ্লব, শাহ জালাল লস্কর, মো:আরিফুর রহমান,

খন্দকার শরিফুল ইসলাম, সেলিম শেখ, কাজী আ:হাকিম, শামীম হাসান,ছাত্রদল নেতা কাজী জাকারিয়া, আবু সাইদ প্রমৃখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park