
৯ই মে বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (রাউন্ড টেবিল) দেশবরেণ্য পরমানু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনের প্রথম অধিবেশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণবাংলা’র যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি।
এ সসময় আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মোঃ সুমন সরদার, সাধারণ সম্পাদক এম এ বাশার।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এতে জনাব সুমন সরদারকে চেয়ারম্যান ও এম এ বাশারকে মহাসচিব করে ১৮৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিএমএসএস’র সম্মানিত প্রধান উপদেষ্টা বাংলাদেশ আওয়ামীলীগ নেতা জনাব এম এ করিম।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএমএসএস’র সম্মানিত উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম,
হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’র মহাসচিব বিএমএসএস কো-চেয়ারম্যান সেহলি পারভিন,ভাইচ চেয়ারম্যান মীর দিনার হোসেন,মির্জা গালিব উজ্জ্বল,নাসির হোসেন,লায়ন রাকিবুল ইসলাম পলাশ, শাহাদত হোসেন শাওন,সহ-সাংগঠনিক সম্পাদক সাইদা খাতুন,দপ্তর সম্পাদক তৌহিদ সরোয়ার, সহ-অর্থ সম্পাদক মামুন মোল্যা,রেজাউন রাজা, আকিবুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানের তৃতীয় অধিবেশনে সম্মানিত উপদেষ্টাদের সম্মাননা (ক্রেস্ট) প্রদান করা হয়।
পরে বিএমএসএস কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বাংলাদেশ প্রেস কাউন্সিল’র চেয়ারম্যান নিজামুল হক নাসিম সাহেবকে কমিটির তালিকাসহ অভিনন্দন জানানো হয়।