1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিচার বিভাগে বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় দুই ঘণ্টার কর্মবিরতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্টার: সালমা আক্তার

বিচার বিভাগীয় সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের জন্য পৃথক সচিবালয় গঠন ও জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্তিসহ দুই দফা দাবিতে কুমিল্লায় কর্মবিরতি পালন করেছেন আদালত কর্মচারীরা। সোমবার (৫ মে ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ কর্মবিরতি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নায়েব নাজির বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. শাহজাহান ও মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্দুল মতিন, জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার মুজিবুর রহমানসহ চট্টগ্রাম বিভাগীয় ও কেন্দ্রীয় নেতারা।

বক্তারা বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর বিচারকদের জন্য পৃথক বেতন কাঠামো চালু হলেও সহায়ক কর্মচারীরা এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বেতন পাচ্ছেন। একই দপ্তরে কাজ করলেও ভাতা ও সুযোগ-সুবিধায় রয়েছে ব্যাপক বৈষম্য।

তারা আরও বলেন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে প্রথম শ্রেণির কোনো পদ নেই। দ্বিতীয় শ্রেণির পদও অপ্রতুল। অধিকাংশ কর্মচারী ২০-২৫ বছর চাকরি করেও পদোন্নতির সুযোগ পান না। অনেকেই ৩৮-৪০ বছর একই পদে থেকে অবসর নিচ্ছেন।

বক্তারা অবিলম্বে পৃথক সচিবালয় গঠন, সহায়ক কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে অন্তর্ভুক্তি, স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন এবং পদোন্নতির সুযোগ সৃষ্টির দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park