
খুলনায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে খুলনার ঐতিহাসিক গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
বিজয় দিবস উপলক্ষে কেএমপি’র পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয় এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।