1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিদায়ী র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনের বিদায় সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

 

র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম এর অবসরজনিত বিদায় উপলক্ষে আজ মঙ্গলবার (০৪ জুন ২০২৪ খ্রি.) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম সুদীর্ঘ ৩৩ বছরের অধিক সময়ের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আজ ০৪ জুন অবসরে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, এম খুরশীদ হোসেন দেশ ও জনগণের কল্যাণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর ও সুস্থ জীবন কামনা করেন।

 

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তার কর্ম ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি র‍্যাব মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। সরকার তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে স্বাভাবিক অবসরের পর গত ৫ জুন ২০২৩ থেকে ৪ জুন ২০২৪ পর্যন্ত এক বছর র‍্যাব মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park