1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বেড়েছে। একই সঙ্গে শিল্প- কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার। তবে বাসাবাড়িতে ও পরিবহনের গ্যাসের দাম বাড়েনি। এই মূল্য বৃদ্ধি চলতি ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।

 

বর্তমানে বিদ্যুতে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা এবং ক্যাপটিভে ৩০ টাকা। এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ দর ঘোষণা করে।

 

এর আগে, মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আবাসিকে গ্যাসের দাম বাড়ছে না। কেবল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৭৫ পয়সা বাড়ানো হচ্ছে।

 

তিনি আরও বলেন, আমরা আবাসিকে গ্যাসের দাম বাড়াচ্ছি না। শিল্পেও বাড়বে না। কেবল বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস প্রয়োজন হয়, সেটার দাম বাড়ানো হবে। আগামী মার্চ থেকেই দাম বাড়ানো হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park