1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিদ্যুৎ থাকছেনা  করিমগঞ্জে 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহ ধরে বেড়েছে লোডশেডিং। দিনে রাত মিলিয়ে গড়ে ১৫ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এ অবস্থায় ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। ভোগান্তি বেড়েছে জনজীবনে। ঘনঘন লোডশেডিংযে ব্যাহত হচ্ছে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখাও।

এদিকে বিদ্যুৎতের এমন টালবাহানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শ্রেণি-পেশার মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কম্পিউটার দোকান ব্যবসায়ী আল-মামুন বলেন,কয়কদিন ধরে লোডশেডিং বেড়ে গেছে। যখন মানুষের বিদ্যুৎ দরকার, তখন বিদ্যুৎ পাওয়া যায় না। তাছাড়া ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের জন্য অনেকের বাসা-বাড়ির ইলেকট্রনিক মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজ -বিশ্ববিদ্যালয়ের ভর্তি,চাকরী আবেদনসহ অনলাইনে বিভিন্ন কাজ করে থাকেন মার্জিয়া কম্পিউটার দোকানে কর্ণধার আল মামুন। তিনি আরও বলেন,বিদ্যুৎ কখন আসে কখন যায় বলা মুশকিল।

শুক্রবার,২৮ জুন বিকালে লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে করিমগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (চ:দা:) মোহাম্মদ আখতার উজ্জামান বলেন,জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ করা হচ্ছে কম।যে কারণে এমন লোডশেডিং হচ্ছে।কয়েকদিনের মধ্যে অবস্থার কিছুটা উন্নতি হবে। বিস্তারিত জানতে চাইলে অফিসে আসেন বলে ফোন কেটে দেন তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park