1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিন্নাবাইদ ইউনিয়নে কৃষিজমি ক্ষতিগ্রস্ত: বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী

নরসিংদী: বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে কৃষকদের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২২ নভেম্বর সকাল ১১টায় ইউনিয়ন পরিষদে একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার সভাপতিত্বে সভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এবং বেলাবো উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী। এছাড়া ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধি, ক্ষতিগ্রস্ত কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গও সভায় যোগ দেন।

সভায় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের কষ্ট, ভোগান্তি ও জমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তা ও অতিথিরা মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বক্তারা জানান, কৃষকদের পাশে প্রশাসন সবসময় থাকবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, “কে বা কারা এই ক্ষতিসাধন করেছে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” সভায় কৃষকদের প্রতি সহানুভূতি, সহযোগিতা ও সমস্যার দ্রুত নিষ্পত্তির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park