1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিমান দুর্ঘটনায় মাইলস্টোনের ফাতেমার মৃত্যু, চিতলমারীতে দাফন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট প্রতিনিধি

ঢাকার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারীর কুনিয়া গ্রামে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুনিয়া কওমী মাদ্রাসায় জানাজা শেষে তাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।ফাতেমা কুনিয়া গ্রামের কুয়েতপ্রবাসী বনি আমিন শেখের মেয়ে। সে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে পড়াশোনা করছিল। সোমবার বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পর ফাতেমার পরিবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাকে খুঁজতে থাকে। সন্ধান না মেলায় রাত ৯টার দিকে তারা জানতে পারেন যে ফাতেমার মরদেহ সিএমএইচ হাসপাতালের মর্গে রয়েছে।

মঙ্গলবার সকালে ফাতেমার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তাকে শেষবার দেখতে শত শত মানুষ ভিড় করেন। বোন, ভাই ও মা-বাবাকে রেখে ফাতেমা অকালেই পৃথিবী ছেড়ে চলে যায়। দুর্ঘটনার সময় সে একাই স্কুলে যাচ্ছিল, কারণ ছোট ভাই অসুস্থ ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমান দুর্ঘটনায় ফাতেমাসহ দুই শিক্ষার্থী নিহত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park