
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ (চুয়ানী) ও এর তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার ১০ই জুন বিকেলে মধ্যপাড়া সেনা ক্যাম্পের ক্যাম কমান্ডার এর দিকনির্দেশনায় সেনাবাহিনীর ক্যাপ্টেন কাজী নাইম হোসাইন এর নেতৃত্বে ও বিরামপুর থানা থানা পুলিশ সহ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি বিরামপুর পৌর শহরের পাহান পট্টি ও পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আদিবাসী পাড়ায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয়ভাবে তৈরি ১,৪০০কেজি বড়ি, ৭০০ লিটার তরল দেশীমদ , ৫০ বোদল দেশীমদ এবং দেশী মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরে মুন্নাপাড়া ব্রিজের পানিতে ফেলে এগুলো ধ্বংস করা হয়।
মধ্যপাড়া সেনা ক্যাম্প কমান্ডার এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।