
গোপাল হালদার, পটুয়াখালী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাগরের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তার মাতার নামে গরু কুরবানি দেয়া হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবার জন্য দোয়া ও সওয়াব অর্জনের পাশাপাশি গরীব ও নিরাপত্তাকর্মীদের হাতে গরুর গোস্ত তুলে দিতে ব্যতিক্রমী এই উদ্যোগ। ‘বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ শিরোনামে গরুর গোস্তের পাশাপাশি ঈদ সামগ্রীও বিতরণ করা হয়েছে।

জানাগেছে, পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার মোঃ শহিদুল ইসলাম খান ও মিসেস সেলিনার ছেলে আরাফাত ইসলাম সাগর। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি। বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর।

আরাফাত ইসলাম সাগর বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার মায়ের নামে একটি গরু কোরবারি দিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে চাই। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমি কোরবানি দিয়েছি। কোরবানির এ গোশত আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করেছি। এ ছাড়া ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়েছে। রবিবার পশু কোরবানির সময় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।