1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিশ্বব্রহ্মান্ডের অধিশ্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ডুমুরিয়ায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:

ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার বাজারে ১৬ আগস্ট, শনিবার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তীব্র রোদ সত্ত্বেও রাস্তার দুপাশে হাজারো মানুষ উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন। সনাতন নারীরা উলুধ্বনি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। শঙ্খ ও ঢাক-তবলার বাদ্যযন্ত্রে ভক্তবৃন্দ কৃষ্ণ প্রেমের আবেশে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক পবিত্র মল্লিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৫ ডুমুরিয়া ফুলতলা বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক সংসদ সদস্য খুলনা-২ আলী আসগর লবী, যিনি বলেন, “শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের একটি প্রধান উৎসব। এই দিনে সমাজে শান্তি ও মঙ্গলের বার্তা ছড়িয়ে দেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন প্রেম, শান্তি ও ন্যায়ের প্রতীক। তাঁর জীবন ও আদর্শ আমাদের সকলের জন্য অনুকরণীয়।”

উদ্বোধন করেন প্রকৌশলী সত্যানন্দ দত্ত, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। প্রধান বক্তা ছিলেন শ্রী ব্রজেন ঢালী, সভাপতি, খুলনা জেলা পূজা উদযাপন ফ্রন্ট। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি, খান জুলফিকার আলী জুলু, যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি, মোল্যা খায়রুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি, সহ খুলনা জেলা বিএনপির বিভিন্ন যুগ্ম আহ্বায়ক ও নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় শিশু, মহিলা, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের ভক্তরা অংশগ্রহণ করেন। হাজারো মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভক্তরা কৃষ্ণরূপী সাজে নেচে-গেয়ে বাদ্যযন্ত্রে অংশ নেন। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ও উপজেলা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মালম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেন। তাঁদের বিশ্বাস, ভগবান বিষ্ণুর বিশেষ অবতার শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন। জন্মাষ্টমীর এই দিনে ভক্তরা ধর্মীয় রীতিনীতির সঙ্গে মন্দির ও ঘরে বিভিন্ন অনুষ্ঠান পালন করেন।

শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে টিপনা সার্বজনীন মঠ ও মহা স্মশানে ভক্তরা অংশ নেন এবং শ্রীকৃষ্ণের প্রতি অঞ্জলি প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park