1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

বিশ্ব এইডস দিবস পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (শুক্রবার) খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেন।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, পুলিশ পরিদর্শক মোঃ এমরান হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ সুদীপ্ত সরকার। সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

অতিথিরা বলেন, এইডস একটি মরণব্যাধি। এইডস প্রতিরোধে জনসচেতনতাই বেশি জরুরি। নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস প্রতিারোধ করা সম্ভব। বিভিন্ন কারণে একজন থেকে আর একজনের দেহে এইডস ছড়াতে পারে। বিশেষ করে চুলকাটার সেলুনগুলো সংক্রমণ হওয়ার বড় জায়গা। একজন মানুষও যেন এইচআইভি এইডসে আক্রান্ত না হয় সেদিকে নজর রাখা প্রয়োজন। সারাবিশে^ প্রায় চার কোটি মানুষ এইডস রোগে আক্রান্ত। সরকারের পাশাপাশি এইডস প্রতিরোধে বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা।

এর আগে সিভিল সার্জন কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park