
মোঃ হাছিবুর রহমান স্টাফ রিপোর্টার
বিশ্ব ওলী হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই আধ্যাত্মিক মহাসম্মেলনকে কেন্দ্র করে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ ইতোমধ্যেই সমবেত হয়েছেন।
আনুষ্ঠানিকতার সূচনা:
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মাধ্যমে উরস শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রতিবছরের মতো এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে, যা ধর্মপ্রাণ আশেকান-জাকেরানদের এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
বিশ্ব জাকের মঞ্জিলে নান্দনিক আয়োজন:
মহাপবিত্র উরস শরীফ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
✅ সুদৃশ্য তোরণ
✅ আল কোরআন ও পবিত্র হাদিসের উদ্ধৃতি সম্বলিত প্ল্যাকার্ড
✅ “আল্লাহু আকবার” খচিত অসংখ্য পতাকা
✅ জামে মসজিদসহ সব স্থাপনায় নয়নাভিরাম আলোকসজ্জা
চার দিনব্যাপী কর্মসূচি:
শনিবার থেকে মঙ্গলবার (১৫-১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে উরস শরীফ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৮ ফেব্রুয়ারি মহাসমাপ্তি ঘটবে।
বিশ্ব ওলীর স্মৃতিধন্য আটরশি:
বিশ্ব জাকের মঞ্জিলের মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হজরত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামে আগমন করেন। তিনি ইসলামের সঠিক তরিকা ও রাসুলে পাক (সা.)-এর সুন্নাত প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন।
খোদা অন্বেষীদের মিলনমেলা:
আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখো আশেকান-জাকেরান বিশ্ব ওলীর স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থানে সমবেত হয়েছেন। রাসুলে পাক (সা.)-এর মহব্বত অন্তরে ধারণ করে তারা আধ্যাত্মিক শান্তি ও হেদায়েতের সন্ধানে বিশ্ব জাকের মঞ্জিলে মিলিত হচ্ছেন।