1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

বিশ্ব দৃষ্টি দিবসে পেড়লীতে র‍্যালি, বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ১১৫ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

‘আপনার চোখকে ভালোবাসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। চোখের গুরুত্ব, চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘এক্সপ্যান্ডিং সাসটেইনেবল মডেল অব ভিশন সেন্টার টু ডেলিভার কমপ্রিহেনসিভ প্রাইমারি আই কেয়ার সার্ভিসেস ইন রুরাল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কর্মসূচির আয়োজন করে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে পেড়লীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেড়লী উত্তরপাড়া ব্যারিস্টার হাফিজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. এহসানুল কবীর, প্রোগ্রাম হেড মীর মিজানুর রহমান, পেড়লী ভিশন সেন্টারের সমন্বয়কারী মো. কামাল হোসেনসহ ভিশন সেন্টারের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে পেড়লী ভিশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চোখের যত্ন নেওয়া, দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসাশিবিরে ১১৫ জন রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। তাঁদের মধ্যে ২৬ জনকে বিনামূল্যে চশমা এবং ৪৭ জনকে ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া ছানিজনিত সমস্যায় আক্রান্ত ২৮ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের জন্য খুলনার শিরোমনিতে অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গ্রামীণ এলাকার মানুষের কাছে সহজে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রকল্পটির আওতায় কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে পেড়লী ভিশন সেন্টার স্থানীয় জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park