1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (রবিবার) সকালে খুলনা জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন। খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা এবং শিশু অতিথি কুররাতুল আইন রাইকা ও জায়ান খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য নিশ্চিত করতে হবে সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সংস্কৃতিক বিকাশের জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ। এগুলো শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীদের হাত ধরেই বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে।

আগামী ৭ অক্টোবর বিকাল চারটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park