1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বিসিকের খুলনা আঞ্চলিক পর্যায়ের অর্ধবার্ষিকী পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর খুলনা আঞ্চলিক কার্যালয় ও এর আওতাধীন অন্যান্য কার্যালয়ে সম্পাদিত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে অর্ধবার্ষিকী পর্যালোচনা সভা (শনিবার) দুপুরে বিসিকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের শিল্পখাতের উন্নয়নে বিসিকের আরও বেশি ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারি। বিসিকের কোন শিল্পনগরীতে যেন কোন জমি অব্যবহৃত না থাকে। তিনি আরও বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রায় কোন অফিস পিছিয়ে থাকলে চলবে না। বিভিন্ন দপ্তরের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসিকের শিল্পনগরীগুলোর রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানসমূহের অবস্থার পরিবর্তন ও বন্ধ ইউনিটগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের উদ্যোক্তা তৈরিতে ও সৃজনশীল কাজে তৎপর হতে হবে।

 

খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ। স্বাগত বক্ততৃা করেন বিসিক খুলনা আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ গোলাম সাকলাইন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park