1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর ৫৪তম শাহাদাতবার্ষিকী খুলনায় গভীর শ্রদ্ধায় পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

মহান মুক্তিযুদ্ধে অসীম বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহর ৫৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্যে পালন করেছে খুলনা নৌ অঞ্চল।

আজ বুধবার (১০-১২-২০২৫) সকালে খুলনা নৌ অঞ্চলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিকতায় খুলনা নৌ অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, নাবিক ও নৌ সদস্য উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের সময় সমবেত উপস্থিতি শহিদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়।

পরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সব বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশের জন্য এদের আত্মত্যাগ স্মরণে খুলনা নৌ অঞ্চলের প্রতিটি মসজিদেও বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে কর্মকর্তা ও নৌসদস্যরা অংশ নেন।

মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাঁথা আজও জাতিকে অনুপ্রাণিত করে, স্বাধীনতার চেতনা দৃঢ় করে। এই দিনটি স্মরণ করিয়ে দেয় জাতির সর্বোচ্চ আত্মত্যাগী সন্তানদের প্রতি আমাদের চিরস্থায়ী শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park