1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বীর সৈনিক নেতাজী উৎসব কমিটির উদ্যোগে, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা, পশ্চিমবঙ্গ

২৬ শে জানুয়ারী রবিবার, ঠিক সকাল সাড়ে আটটায়, বরানগর নেতাজী পার্ক ও গোপাল লাল ঠাকুর রোডের সংযোগস্থলে, বীর সৈনিক নেতাজী উৎসব কমিটির উদ্যোগে এবং রামকৃষ্ণ পাল ও সরমা পালের পরিচালনায়, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো, সারা ভারতবর্ষে যখন এই প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, বরানগরের নেতাজী পার্কে একই সময়ে পালিত হল এই উৎসব

৭৬তম প্রজাতন্ত্র দিবসে পতাকার উত্তোলন করেন, বরানগরের বিধায়িকা শ্রীমতি সায়ন্তিকা ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিলেন , যাহারা তিন দিন যাবত এই অনুষ্ঠানকে পরিচালনা করছেন, নয় নম্বর ওয়ার্ডের সদস্য ,পৌরপরিষদ সদস্য শ্রীরামকৃষ্ণ পাল এবং ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা সরমা পাল। উপস্থিত ছিলেন আহ্বায়ক সঞ্জয় কৃষ্ণ পাল, যুগ্ম সম্পাদক মুরারী মোহন পাঠক ও শীতল রায়, এছাড়াও উপস্থিত ছিলেন সত্যেন জানা, মানু নাথ, গোপাল, প্রদীপ, রুমা, তাপসী, শিলা সহ সকল সদস্য এবং এলাকার মহিলারা ও ছোট ছোট ছেলেমেয়েরা, পতাকা উত্তোলনের পর, সকল বাচ্চা ছেলে মেয়েদের হাতে, চকলেট বিস্কুট কেক তুলে দেন।

এরপর সন্ধ্যে ৭ টা থেকে শুরু হয় সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং গুণীজন সংবর্ধনা ও মুভির নাগরিকদের বরণ করে নেওয়া, ঠিক সন্ধে সাতটায় একটি সুন্দর সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় , যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায়, তাহাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানা ধিকারী কে পুরস্কৃত করেন। সর্বশেষে দর্শকদের আনন্দ দিতে ইন্দ্রজাল ম্যাজিক পরিবেশিত হয়।

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে সাংবাদিকদের সম্মুখীন হলে, এই রামকৃষ্ণ পাল মহাশয় বলেন, সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি সকলের সহযোগিতায়, সকলে সহযোগিতার হাত না বাড়ালে কখনোই এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়, তাই সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করি সকলের সহযোগিতায় কিছু সমাজ সেবামূলক কাজ করার।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park